ব্রেকিং নিউজ :

কলারোয়া থানায় নতুন ওসি মিজানুর রহমান রিমু


প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৬, ২:৪০ অপরাহ্ন | ১৭৯
কলারোয়া থানায় নতুন ওসি মিজানুর রহমান রিমু

কলারোয়া প্রতিনিধি
কলারোয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন চৌকস ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু। বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

দায়িত্ব গ্রহণের সময় থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন ওসি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান রিমু এর আগে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ থানায় দায়িত্ব পালন করেছেন। এসব কর্মস্থলে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর নবাগত ওসি মিজানুর রহমান রিমু বলেন, “সবার সহযোগিতা নিয়ে কলারোয়া থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর রাখার পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।”

তিনি দায়িত্ব পালনে কলারোয়াবাসী, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।