
কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
শার্শা থানার বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুর পুলিশি বিনা ওয়ারেন্টি হেনোস্ত করায় এলাকায় জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।এলাকাবাসী জানান মোস্তাফা কামাল মিন্টু দুঃসময়ে শার্শা বাসীর রোগীকে দেখতে এবং খেদমত করতে দেখা গেছে। এছাড়া তিনি অসময়ে হামলা মামলার আসামিদের পাশে থাকতে দেখা গেছে।এমন একজন নেতা কে যদি পুলিশের হারানি হতে হয় এর চেয়ে দুঃখের আর কিছু নাই। সামান্য তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুকে জড়ানো হচ্ছে বলে এলাকাবাসী জানান। এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু বিগত সন্ত্রাসী খুনি আওয়ামী লীগের দোসর ছাত্রলীগের এক পুলিশ সদস্যের পোস্টিংয়ে আছে ঢাকা,টুরিস্ট হেডকোয়ার্টার এই পুলিশ সদস্য মামুন হাসান (জুয়েল) সে তার পরিবার সহ ফ্যাসিজ সরকার আমলে বা বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেও সে পুলিশ সদস্য হয় নিজ গ্রামে এসে বিএনপির কর্মী বা এলাকাবাসীর বিভিন্ন ধরনের হুমকি আর বলেন আমি পুলিশ সদস্য তোরা আমার কি করবি। শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু-এর ওপর আজ পুলিশ ও ডিবি পুলিশের হেনস্তামূলক আচরণের ঘটনায় গভীর ক্ষোভ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। যিনি দীর্ঘ ১৭ বছর প্রতিকূল সময়ে, দমন-পীড়ন, মামলা-হামলা এবং ফ্যাসিস্ট সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে আন্দোলন-সংগ্রাম করেছেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, আজ সেই ত্যাগী নেতাকেই হেনস্তার শিকার হতে হয়েছে—এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
একজন সম্মানিত আইনজীবী, জননেতা এবং ত্যাগী রাজনৈতিক কর্মীর প্রতি এমন আচরণ শুধু ব্যক্তি মোস্তফা কামাল মিন্টুর প্রতি নয়, বরং গণতান্ত্রিক মূল্যবোধ ও রাজনৈতিক সহনশীলতার প্রতিও আঘাত।
আমরা স্পষ্টভাবে বলতে চাই, যারা দুর্দিনে জনগণের পাশে থেকেছেন, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, তাদের সম্মান রক্ষা করা রাষ্ট্র ও প্রশাসনের নৈতিক দায়িত্ব। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। ত্যাগী নেতাদের সম্মান রক্ষা করতে হবে। গণতন্ত্রের সৈনিকদের মর্যাদা দিতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কণ্ঠ কখনো স্তব্ধ হবে না। এডভোকেট মোস্তফা কামাল মিন্টু ভাই এর প্রতি এলাকাবাসীর আস্থা ও ভাষা তাকায় পুলিশে হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শার্শা উপজেলা বাশি।এবং ঘটনার সঠিক তদন্ত করে এর ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।
আপনার মতামত লিখুন :