
মোঃ রাশিদুল কবির
সাতক্ষীরার কলারোয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে আইএফআইসি ব্যাংকের গৌরবময় ৫০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় আইএফআইসি ব্যাংকের কলারোয়া উপশাখায় এক আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে ব্যাংকের ৫০ বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের কলারোয়া উপশাখার ইনচার্জ হৃদয় সাহা, ট্রানজেকশন সার্ভিস অফিসার ফাতেমা ফেরদৌসী ও মার্কেটিং অফিসার শিমুল হোসাইন উপস্থিত ছিলেন।
আলোচনা পর্বে বক্তারা আইএফআইসি ব্যাংকের দীর্ঘ ৫০ বছরের পথচলা, গ্রাহকসেবা এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যাংকটির ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসাকে পুঁজি করে আইএফআইসি ব্যাংক দীর্ঘ পাঁচ দশক ধরে মানুষের আর্থিক সেবায় কাজ করে আসছে। ভবিষ্যতেও গ্রাহকদের আরও উন্নত ও আধুনিক ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় স্থানীয় ব্যবসায়ীরা আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও সেবায় সন্তোষ প্রকাশ করেন। তারা ব্যাংকের সেবার মান আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করার পাশাপাশি ভবিষ্যতেও আইএফআইসি ব্যাংকের পাশে থাকার অঙ্গীকার করেন।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে শুভেচ্ছা জানান এবং ব্যাংকটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
সবশেষে আইএফআইসি ব্যাংকের অগ্রগতি, কর্মকর্তা-কর্মচারী, গ্রাহক ও দেশের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :