
মোঃ আবুসাইদ
সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১২ নম্বর যুগিখালী ইউনিয়নের পাইকপাড়া গ্রামে বিদ্যুতের মেইন লাইনের তার নিচে নেমে যাওয়ায় চরম আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। যুগিখালী সাব জোনাল অফিসের অধীনে পাইকপাড়া গ্রামের মালেক মোড়লের বাড়ির পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের তার ঝুঁকিপূর্ণভাবে নিচের দিকে ঝুলে থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। যুগিখালী সাব জোনাল অফিসের অভিযোগ নাম্বারে ফোন দিলে উনারা জানান, আমরা বিষয়টি সরেজমিন গিয়ে দেখে আইছি। কিন্তু কাজটি করবে ঠিকাদার, আমরা ঠিকাদার কে জানিয়েছি এইজন্য একটু সময় লাগতেছে। এদিকে
স্থানীয়রা জানান, বিদ্যুতের তারটি দীর্ঘদিন ধরে স্বাভাবিক উচ্চতার তুলনায় নিচে ঝুলে রয়েছে। প্রতিদিন ওই স্থান দিয়ে স্থানীয় বাসিন্দা, পথচারী ও বিভিন্ন যানবাহন চলাচল করে। ফলে অসতর্কতাবশত কেউ তারের সংস্পর্শে এলে প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারে।
এলাকাবাসীর একজন বলেন, “তারটি যেভাবে নিচে নেমে গেছে, তাতে আমরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি। দ্রুত তারটি ঠিক না করলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
আরেক স্থানীয় বাসিন্দা বলেন, “এখান দিয়ে মানুষ নিয়মিত চলাচল করে। বিশেষ করে যানবাহন চলাচলা করার সময় অসতর্ক ভাবে লাইনে স্পর্শ করলে বিপদ হতে পারে। এবং একজনের ঘরের চালে গিয়ে পড়ছে তারটি। এইজন্য বিষয়টি খুবই ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা ঘটার আগে বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থা নেওয়া জরুরি।”
স্থানীয়দের অভিযোগ, ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে একটি সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব। তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে নিচে নেমে যাওয়া মেইন লাইনের তারটি নিরাপদ উচ্চতায় স্থাপনের দাবি জানিয়েছেন।
এলাকাবাসীর দাবি, কোনো দুর্ঘটনা ঘটার পর নয়, দুর্ঘটনার আগেই ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইনটি সংস্কার করে নিরাপদ করা হোক।
আপনার মতামত লিখুন :