ব্রেকিং নিউজ :

সাতক্ষীরা কলারোয়াই বিয়ের চারদিনের মাথায় নারকেল গাছ থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃ-ত্যু


প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ৪:০০ অপরাহ্ন | ৯৯
সাতক্ষীরা কলারোয়াই বিয়ের চারদিনের মাথায় নারকেল গাছ থেকে পড়ে যুবকের মর্মান্তিক মৃ-ত্যু
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কলারোয়া প্রতিনিধি:
বিয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারালেন মোঃ নাজমুল হোসেন নামে এক যুবক। বিয়ের মাত্র চারদিনের মাথায় শ্বশুরবাড়িতে নারকেল গাছ থেকে পড়ে তার অকাল মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
নিহত মোঃ নাজমুল হোসেন স্থানীয় কাকডাঙ্গা গ্রামের বদরুজ্জামানের ছেলে। সম্প্রতি পারিবারিকভাবে তার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের মাত্র চারদিন পর গতকাল বিকেলে তিনি শ্বশুরবাড়িতে যান।
পরিবারের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, আজ সকালে শ্বশুরবাড়িতে থাকা অবস্থায় নারকেল গাছে ওঠেন নাজমুল হোসেন। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধারের পর চিকিৎসার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।
বিয়ের চারদিনের মাথায় এমন মর্মান্তিক মৃত্যুতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। যে পরিবারে কয়েকদিন আগেও ছিল বিয়ের আনন্দ, সেখানে এখন নেমে এসেছে শোকের মাতম। নববধূসহ পরিবারের সদস্যদের কান্নায় এলাকার পরিবেশও ভারী হয়ে উঠেছে।
স্থানীয়রা বলেন, মানুষের জীবন-মৃত্যুর কোনো নিশ্চয়তা নেই। কখন, কীভাবে কার জীবন শেষ হয়ে যাবে—তা কেউ জানে না। নাজমুলের এমন অকাল মৃত্যু সত্যিই হৃদয়বিদারক। মাত্র চারদিন আগে যার জীবনে নতুন অধ্যায় শুরু হয়েছিল, আজ তার জীবনই থেমে গেল।
নাজমুল হোসেনের মৃত্যু আবারও সবাইকে মনে করিয়ে দিল—জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। তাই মহান আল্লাহর প্রতি বিশ্বাস রেখে সবাইকে ভালো কাজের দিকে ফিরে আসা এবং নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের আহ্বান জানিয়েছেন স্বজন ও স্থানীয়রা।
মরহুম মোঃ নাজমুল হোসেনের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন। আমিন।