ব্রেকিং নিউজ :

সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়


প্রকাশের সময় : অক্টোবর ৬, ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন | ১৬৯
সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের নবগঠিত কমিটির মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়
🖼️ ফটো কার্ড তৈরি করুন

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম-এর সাথে মতবিনিময় ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন জেলা যুব অধিকার পরিষদের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (৬ অক্টোবর, ২০২৬) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবগঠিত কমিটির পক্ষ থেকে পুলিশ সুপারকে ফুলের শুভেচ্ছা জানান জেলা যুব অধিকার পরিষদের নবনির্বাচিত সভাপতি মোঃ আজিবুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আজমির হোসেন পলাশ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাজারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল শাহজী,অর্থ সম্পাদক মোঃ মাসুদ রানা এবং দপ্তর সম্পাদক সেলিম রেজা সহ যুব অধিকার পরিষদের জেলা ও স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং যুবসমাজকে মাদকমুক্ত ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে জেলা পুলিশের সাথে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যুবসমাজের সহযোগিতা কামনা করেন।