
সাতক্ষীরা জেলা প্রতিনিধি :
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকাল ৪টায় নাজিমগঞ্জ বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অফিসটির উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।
মথুরেশপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আজগার আলীর সঞ্চালনায় এবং ইউনিয়ন আমীর মনজুর মুর্শিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আসকারী এবং মথুরেশপুর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাফেজ খায়রুল বাশার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নাজিমগঞ্জ বাজারের ব্যবসায়ী শেখ আবু তাহের, মথুরেশপুর ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর লোকমান হোসেন ও নুর মোহাম্মদ, ইউনিয়ন সহকারী সেক্রেটারি মাওলানা আহসান কবির, ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি শেখ নাজমুল ইসলাম, ইউনিয়ন যুব বিভাগের সভাপতি শেখ নাজমুল হুদা, ইউনিয়ন টিম সদস্য আসাদুজ্জামান সেলিম, হাবিবুর রহমানসহ স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রম পরিচালনায় নতুন অফিসটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :