ব্রেকিং নিউজ :

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে সহকর্মীর মাগফেরাত কামনায় দোয়ানুষ্ঠান


প্রকাশের সময় : নভেম্বর ২১, ২০২৪, ৫:০২ অপরাহ্ন | ৪৫৩৯
কলারোয়া বেত্রবতী হাইস্কুলে সহকর্মীর মাগফেরাত কামনায় দোয়ানুষ্ঠান

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী সহকর্মী আমিরুল ইসলাম এঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) যোহর নামাজের পর বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত দোয়া ও আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল।

সিনিয়র শিক্ষক মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন এসএমসি সদস্য গণপতি বিশ্বাস, বেত্রবতী হাইস্কুল জামে মসজিদের মুয়াজ্জিন ঈমান আলী, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, তজিবুর রহমান, সাইফুল আলম, নাছরিন সুলতানা, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, দেবাশীষ সরদার, রীনা রানী পাল, শেখ মহিরুল ইসলাম, শিক্ষার্থী সোহেল তানভীর ও জেরিন তাবাচ্ছুম মেধা, অফিস সহায়ক ফারুক হোসেন, এরশাদ আলী প্রমুখ। আলোচনা শেষে সদ্য প্রয়াত অফিস সহকারী আমিরুল ইসলাম এঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সহকারী শিক্ষক আতাউর রহমান।