ব্রেকিং নিউজ :

কলারোয়া সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় যন্ত্রাংশ জব্দ করেছে বিজিবি


প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৬, ৮:৩১ পূর্বাহ্ন | ২১৯
কলারোয়া সীমান্তে ৪ লাখ টাকার ভারতীয় যন্ত্রাংশ জব্দ করেছে বিজিবি

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক:
সাতক্ষীরা জেলার কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় চার লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি। ২ সেপ্টেম্বর সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধীনস্থ হিজলদী বিওপির একটি টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এসব ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১৪ আরবি থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘বড়ালী পাকা রাস্তা’ নামক স্থান থেকে ৩ লাখ ৯৩ হাজার ৩০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করতে সক্ষম হয়।
শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় এসব মালামাল জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্যসামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবির এমন দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার অনুরোধ জানান।