ব্রেকিং নিউজ :

কালিগঞ্জ থানার বহুল বিতর্কিত ওসি জুয়েল পুলিশ লাইনে ক্লোজড


প্রকাশের সময় : জুন ১৯, ২০২৬, ২:৫০ অপরাহ্ন | ২৪৯
কালিগঞ্জ থানার বহুল বিতর্কিত ওসি জুয়েল পুলিশ লাইনে ক্লোজড

মোঃ হারুন উর রশীদ,কালিগঞ্জ প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ থানার বহুল আলোচিত ও সমালোচিত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জুয়েল হোসেন অবশেষে পুলিশ লাইনে ক্লোজড হয়েছেন। তার স্থলাভিষিক্ত হয়ে নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শহিদুল ইসলাম।
দীর্ঘদিন ধরে নানা কর্মকাণ্ডকে কেন্দ্র করে আলোচনার জন্ম দেওয়া ওসি জুয়েল হোসেনের বদলির খবরে থানা এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তির অনুভূতি দেখা গেছে। স্থানীয়দের অনেকেই আশা প্রকাশ করেছেন, নতুন ওসির নেতৃত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং থানার সেবার মান বৃদ্ধি পাবে।
নতুন ওসি শহিদুল ইসলামের কাছে জনগণের প্রত্যাশা— স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করা।