
কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক:
কলারোয়ায় পুরোনো ট্রাক কেনার পর প্রয়োজনীয় কাগজপত্র না দেওয়া এবং পাওনা টাকা ফেরত না দেওয়ার অভিযোগে কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মো. সোহাগ হোসেন নামের এক ব্যক্তি। শাহাপুর গ্রামের অধিবাসী সোহাগ হোসেন লিখিত বক্তব্যে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট তিনি সাড়ে সাত লাখ টাকায় একটি পুরোনো ট্রাক কেনেন। কিন্তু টাকা পরিশোধের পরও বিক্রেতা আমিনুর রহমান গাড়ির কাগজপত্র বুঝিয়ে দেননি। পরবর্তীতে পাওনা ফেরত সংক্রান্ত নানা চুক্তি ও চেক দেওয়া হলেও টাকা ফেরত দেওয়া হয়নি। এতে সোহাগ হোসেন তাঁর পাওনা টাকা উদ্ধারে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।
আপনার মতামত লিখুন :