
পাটকেলঘাটা প্রতিনিধি :
তালা উপজেলার কাদের বক্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে নগদ টাকা ও ছাগল বিতরণ করা হয় ।
২৭ জুলাই রবিবার বিকাল ৫ টায় মির্জাপুর বাজারে ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে সহ-সভাপতি ডাঃ আলাউদ্দিন মল্লিকের সভাপতিত্বে ফাউন্ডেশনের সেক্রেটারি মাওঃ জাকিরের হোসেনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, (সাতক্ষীরা ১) আসনের এম,পি অধ্যক্ষ মোঃ ইজ্জতউল্লাহ ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলী,ভি,ডিএফ এর জেলা সভাপতি ডাঃ আফতাব উদ্দীন, তালা উপজেলা জামায়াতের আমীর মাওঃ মফিদুল্লাহ, সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, পাটকেলঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি নাজমুল হক খান, কুমিরা ইউনিয়ন আমীর মাস্টার বকুল, সেক্রেটারি মাওঃ তরিকুল ইসলাম, মাস্টার মাওঃ মশারাফ হোসেন, ছাত্রনেতা জুবায়ের, সমাজসেবক আল মামুন, ডাঃ আবু হোসেন,মতিউর রহমান, প্রমুখ ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজের দুস্থ অসহায় মানুষের সাহায্যার্থে বিত্তবানদের এগিয়ে আসতে হবে, ধনী মানুষের সম্পদের ভিতরে আল্লাহ তাআলা গরীবের হক রেখে দিয়েছেন । আজকের সমাজে যদি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু থাকতো, তাহলে সমাজে কোন গরীব খুঁজে পাওয়া যেত না । তাই আসুন, আমরা ঐক্যবদ্ধভাবে সমাজের গরীব এবং অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসি ।
অনুষ্ঠানে ১০ জন দুস্থ অসহায় মানুষকে ১টি করে ছাগল এবং চা য়ের দোকান করার জন্য ১জনকে নগত ২৫ হাজার টাকা দেওয়া হয় ।
যাদেরকে ছাগল প্রদান করা হয়, মোঃ আব্দুল মজিদ (৫৭) গ্রাম বারাত, মোসাঃ সাজেদা বেগম (৪৮) বারাত,
ফাতেমা বেগম ( ৬২) কুমিরা, আছিয়া বেগম (৩৬) মদনপুর, শিরিনা বেগম (৪১) গ্রাম ভাগবা, মফিজুর রহমান (৬২) সেনপুর, সিদ্দিকুর রহমান(৪৫) সেনপুর,
শেখ আব্দুল্লাহ (৬১) নিসার আলী (৪২) নোয়াকাটি, জামাল উদ্দিন (৬০) এবং চায়ের দোকান করার জন্য কামরুল ইসলাম ( ৪৮) হাজরাপাড়া কে নগদ ২৫০০০/ হাজার টাকা প্রদান করা হয় ।
আপনার মতামত লিখুন :