ব্রেকিং নিউজ :

নতুন বইয়ের গন্ধে উচ্ছ্বসিত সামটা মাদ্রাসার শিক্ষার্থীরা


প্রকাশের সময় : জানুয়ারী ১, ২০২৬, ৫:০১ অপরাহ্ন | ১৮৮৯
নতুন বইয়ের গন্ধে উচ্ছ্বসিত সামটা মাদ্রাসার শিক্ষার্থীরা

নতুন বছরের প্রথম দিনেই নতুন বইয়ের গন্ধে উচ্ছ্বসিত সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থীরা।,

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক দিবস পালন করায় বই উৎসব পালিত না হলেও বৃহস্পতিবার ( ১ জানুয়ারি ) শিক্ষাবছরের প্রথম দিন মাদ্রাসাটিতে ইবতেদায়ী ছাত্রছাত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। নতুন পাঠ্যবই বিতরণ কালে এ দৃশ্য লক্ষ্য করা যায়।

বই বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোমিনুল ইসলাম। এ সময় বই হাতে পেয়ে শিক্ষার্থীদের চোখেমুখে আনন্দ ও উচ্ছ্বাসের দৃশ্য দেখা যায়, যা নতুন শিক্ষাবর্ষকে স্বাগত জানানোর এক হৃদয়ছোঁয়া মুহূর্ত সৃষ্টি করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক কবি হেলাল আনোয়ার, আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান, প্রভাষক মোঃ আব্দুল হালিম, আসাদুজ্জামান ফারুকী, মোঃ আসাদুজ্জামান, প্রভাষিকা ফাতেমা নুসরাত আইরিন, জান্নাত আরা, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ নুর হাসান, মোঃ মোজাম্মেল হক, মোঃ রফিকুল ইসলাম, নুরুন্নাহার, মোঃ শরিফুল ইসলাম, মাওঃ সাইফুল ইসলাম, ইবতেদায়ী মৌলভী মোঃ লিয়াকত আলী, জুনিয়র শিক্ষক খাদিজা খাতুন, শরিফা খাতুন, লাইব্রেরিয়ান হাজি মোহাম্মদ সেলিম রেজা, অফিস সহকারী মোঃ আলী হাসান, মৌলভী আবু বকর ছিদ্দিকসহ মাদরাসার শিক্ষক-কর্মচারীরা।
মাদরাসা কর্তৃপক্ষ জানান, বলেন, নতুন বই শিশুদের জন্য সরকারের নতুন বছরের উপহার।নতুন বই বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ ও মনোযোগ বাড়বে এবং একটি সুন্দর শিক্ষাবর্ষের সূচনা হবে। অভিভাবকরাও এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।