ব্রেকিং নিউজ :

শার্শার সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল মাদ্রাসায় ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ


প্রকাশের সময় : জুন ২৮, ২০২৬, ৩:২৯ অপরাহ্ন | ১৩৯
শার্শার সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল মাদ্রাসায় ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ

শার্শা (যশোর) প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে যশোরের শার্শার সামটা ছিদ্দিক্বীয়া ফাজিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এর আগে একটি র‌্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের উচিত নিয়মিত বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা।
কর্মসূচিতে মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শেষে রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, দেশের মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোমবার (২৯ জুন) একযোগে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করা হয়েছে। এ কর্মসূচিতে প্রতিটি প্রতিষ্ঠানে একটি করে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়া হয়।