
কলারোয়া ব্যুরো
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আসন্ন বিভাগীয় সমাবেশ সফল ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ জুলাই) বিকাল ৫টায় সাতক্ষীরার আল আমীন ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ মনিরুল ইসলাম বেলালী। সভা পরিচালনা করেন জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মোঃ আহম্মাদ আলী।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। তিনি তাঁর বক্তব্যে বলেন, কুরআনের মর্মবাণী সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে আলেম-ওলামাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিভাগীয় সমাবেশকে সফল করতে সাংগঠনিক শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করে তিনি সকল স্তরের নেতাকর্মীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ ওসমান গনী, জেলা সহ-সভাপতি হাফেজ মাওলানা মুনাওয়ার হোসাইন মোমিন, মাওলানা আজিজুল ইসলাম জিহাদী, মাওলানা ইমাম হোসেন নাসেরী, সহকারে সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, মাওলানা দেলোয়ার হোসাইন হুজাইফি।
সভায় বিভাগীয় সমাবেশের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম, দাওয়াতি পরিকল্পনা, প্রচার-প্রচারণা, জনসম্পৃক্ততা এবং বিভিন্ন দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সমাবেশকে সর্বাত্মক সফল করতে জেলা, উপজেলা ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা সভাপতি মুহাঃ আসাদুজ্জামান ফারুকী, সেক্রেটারি আজহার মাহমুদ আনওয়ারী, ইউনিট সভাপতি হাফেজ মাওলানা মোঃ ইমাম হুসাইন, সেক্রেটারি হাফেজ আবিদ হাসান, তালা উপজেলা সভাপতি মাওলানা আব্দুল হাই ছিদ্দিকী, সাতক্ষীরা সদর উপজেলা সভাপতি মাওলানা মোঃ তরিকুল ইসলাম জিহাদী, সেক্রেটারি আফজাল হোসেন জিহাদী, সাতক্ষীরা শহর সভাপতি দেলোয়ার হোসাইন হুজায়ফী, সেক্রেটারি মাওলানা মোঃ রুস্তম আলী তাওহিদী, আশাশুনি উপজেলা সভাপতি মাওলানা শামসুল আরেফিন, শ্যামনগর উপজেলা সভাপতি মাওলানা মোঃ গোলাম রসুল, সহ-সভাপতি মাওলানা মোঃ ফজলুল করিমসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :