ব্রেকিং নিউজ :

সাবেক চেয়ারম্যান আবু তালেব সরদারের সুস্থতা কামনায় সর্বস্তরের মানুষের দোয়া প্রার্থনা


প্রকাশের সময় : জুন ৮, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ন | ৪৯
সাবেক চেয়ারম্যান আবু তালেব সরদারের সুস্থতা কামনায় সর্বস্তরের মানুষের দোয়া প্রার্থনা

মোঃ সাঈদ হাসান (সুজন)
কলারোয়া (পৌর) প্রতিনিধি

কলারোয়া উপজেলার ৯ নম্বর হেলাতলা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান ও এলাকার সুপরিচিত ব্যক্তিত্ব মোঃ আবু তালেব সরদার স্ট্রোকজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে বর্তমানে সাতক্ষীরা সংগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর শারীরিক অবস্থা এখনও উদ্বেগজনক। দীর্ঘদিন ধরে জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি হেলাতলা ইউনিয়নের মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন। তাঁর অসুস্থতার খবরে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সকলের প্রার্থনা, তিনি যেন এই জননন্দিত ব্যক্তিত্বকে দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা দান করেন এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন। (আমিন)
হেলাতলা ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত তাঁর শুভাকাঙ্ক্ষী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীদের কাছে তাঁর আশু আরোগ্যের জন্য বিশেষ দোয়া কামনা করা হয়েছে। একই সঙ্গে আল্লাহ তাআলা যেন তাঁর পরিবারকে এ কঠিন সময় ধৈর্য, সাহস ও শক্তি দান করেন—সেই প্রার্থনাও জানিয়েছেন এলাকাবাসী।