ব্রেকিং নিউজ :

সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়াসহ ৪ নৌকা জব্দ


প্রকাশের সময় : জুলাই ১৮, ২০২৬, ২:০৪ অপরাহ্ন | ১৮৯
সুন্দরবনে কোবাদক স্টেশনের অভিযানে ১৭০ কেজি কাঁকড়াসহ ৪ নৌকা জব্দ

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবন কোবাদক স্টেশনের অধিনস্থ বাটলু নদীর কুনচির খালসহ বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে কাঁকড়া ধরার সময় ৪ টি নৌকাসহ ১৭০ কেজি কাঁকড়া জব্দ করা হয়েছে। এ সময় ৯৫ পিস নিষিদ্ধ আটন ও কাঁকড়া ধরার সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে বন বিভাগের অভিযান জানতে পেরে এর সাথে জড়িত ব্যক্তিরা গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়।
জানা গেছে শনিবার (১৮ জুলাই) ভোর রাতে দিকে বাটলু, আড়পাঙ্গাশিয়া নদীসহ বিভিন্ন জায়গায় কোবাদক ফরেস্ট স্টেশন ও স্মার্ট পেট্রল টিম ও বুড়িগোয়ালী ফরেস্ট ষ্টেশন যৌথ অভিযান চালিয়ে এ সকল অবৈধ কাঁকড়াসহ নৌকা জব্দ করা হয়।
অভিযান পরিচালনা করেন কোবাদক স্টেশন কর্মকর্তা শেখ মোহাম্মদ আনিসুর রহমান।
সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতিক্রমে নদীতে অবমুক্ত করা হয়েছে।