ব্রেকিং নিউজ :

প্রথম জয় পেতে দুর্দান্ত ছন্দে ব্রাজিল


প্রকাশের সময় : জুন ২০, ২০২৬, ৪:১৮ পূর্বাহ্ন | ২৯
প্রথম জয় পেতে দুর্দান্ত ছন্দে ব্রাজিল

প্রথম জয় পেতে দুর্দান্ত ছন্দে ব্রাজিল

স্পোটর্স ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৮:১৪ এএম

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক:

ফিফা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে লড়ছে ব্রাজিল। এবারের আসরে প্রথম জয়ের খোঁজে সেলেসাওরা। ৩-০ গোলে এগিয়ে আনচেলত্তির দল।শুরু থেকেই আক্রমণাত্মক ব্রাজিল। ১২ মিনিটে রাফিনিয়ার গোল বাতিল হলে হতাশ হতে হয় তাদের। ২৩ মিনিটে কুনিয়ার গোলে আক্ষেপ কাটে ব্রাজিলের। ৩৬ মিনিটে নিজের জোড়া পূরণ করেন ম্যান ইউনাইটেড ফরোয়ার্ড।প্রথমার্ধের যোগ করা সময়ে লক্ষ্যভেদ করেন ভিনিশিয়াস। মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর চাপে সেলসেওরা। জয় দিয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য পাঁচ বারের চ্যাম্পিয়নদের।হাইতির বিপক্ষে দুই পরিবর্তন এনেছেন কোচ আনচেলত্তি। শুরুর একাদশে সুযোগ পেয়েছেন দানিলো ও কুনিয়া। গত ম্যাচের মতো এবারও মাঝমাঠ সামলাচ্ছেন ক্যাসেমিরো, গিমারেস ও পাকেতা। আক্রমণে কুনিয়ার সঙ্গে আছেন দুই তারকা ভিনিশিয়াস ও রাফিনিয়া।

( ইন্ডিপেন্টেন্ড )