ব্রেকিং নিউজ :

কলারোয়ার লোহাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম


প্রকাশের সময় : জুন ২১, ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন | ১২৯
কলারোয়ার লোহাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম

কলারোয়া প্রতিনিধিঃ কলারোয়া উপজেলার লোহাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে পুনঃনির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুস সালাম।
রোববার (২১ জুন) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে তাকে সভাপতি নির্বাচিত করা হয়।
সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় নবনির্বাচিত সভাপতি আব্দুস সালাম বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক প্রতিনিধি, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি আব্দুস সালাম বলেন, “বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে আমি আন্তরিকভাবে কাজ করব। সকলের সহযোগিতায় বিদ্যালয়কে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করব।”