
নিজস্ব প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম জাগিয়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ৮ নম্বর কেরালকাতা ইউনিয়ন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বি.এস.এইচ. সিঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আবু রায়হান , আরো উপস্থিত ছিলেন কেরালকাতা ইউনিয়ন ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান। এছাড়াও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি মানুষকে অক্সিজেন সরবরাহ, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রত্যেক শিক্ষার্থী ও সচেতন নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তারা।
আলোচনা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :