ব্রেকিং নিউজ :

“ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচি বাস্তবায়নে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‍্যালি অনুষ্ঠিত


প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ২:৩৯ অপরাহ্ন | ১৩৯
“ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচি বাস্তবায়নে কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও র‍্যালি অনুষ্ঠিত

 

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক 

পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি ও শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরার কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

প্রধান শিক্ষক রাশিদুল হাসান কামরুলসহ অন্যান্য শিক্ষকদের নেতৃত্বে র‍্যালিতে অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন সচেতনতামূলক বার্তা দেন। বক্তারা বলেন, একটি শিশুর সঙ্গে একটি গাছের বন্ধন তৈরি হলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও নিরাপদ পৃথিবী গড়ে তোলা সম্ভব হবে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের প্রতি দায়িত্ববোধ সৃষ্টি এবং বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজায়নের আওতায় আনতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।