ব্রেকিং নিউজ :

আদালত প্রাঙ্গন থেকে যুবতীকে অপহরণ চেষ্টা সিটি কলেজ ছাত্রদলের সভাপতি হৃদয়ের নেতৃত্বে অপহরণ চেষ্টার অভিযোগ


প্রকাশের সময় : জুন ২৯, ২০২৬, ৪:৪০ অপরাহ্ন | ২০৯
আদালত প্রাঙ্গন থেকে যুবতীকে অপহরণ চেষ্টা  সিটি কলেজ ছাত্রদলের সভাপতি হৃদয়ের নেতৃত্বে অপহরণ চেষ্টার অভিযোগ

সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরায় আদালতে মামলার হাজিরা দিয়ে ফেরার পথে আদালত প্রঙ্গন থেকে এক যুবতীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সভাপতি হৃদয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বিজ্ঞ আদালত ফুটেজ বিশ্লেষন করে আসামী শনাক্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
ভুক্তভোগী জিনিয়া জাহান মিষ্টির পিতা ডুমুরিয়ার রবিউল ইসলাম বলেন, ‘আজ আমি ও আমার বড় মেয়ে মিষ্টি সাতক্ষীরা কোর্টে আমাদের দায়ের করা আখড়াখোলা আমতলা এলাকার আফজাল হোসেন সাজুর বিরুদ্ধে করা প্রতারণা মামলায় (সিআর৫৯/২৬) হাজিরা দিতে আসি। হাজিরা শেষে বের হওয়ার সময় আদালত প্রাঙ্গন থেকে সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সভাপতি হৃদয়ের নেতৃত্বে মামলার বিবাদী সাজু, জিয়া সহ ১৫ থেকে ২০জন অজ্ঞাতনামা আরও কয়েকজন আমার মেয়েকে অপহরণের চেষ্টা করে। এমতাবস্থায়, আদালত প্রাঙ্গনে থাকা মানুষেরা তাদের হাত থেকে আমাদের উদ্ধার করে।’ এ বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগীর আইনজীবী এ্যাড. আরিফুল ইসলাম আলো জানান, ‘আদালত প্রাঙ্গনে এমন কর্মকান্ড শোভনীয় বিষয় নয়। আমরা মাননীয় আদালতকে জানিয়েছি এ বি