
কালিগঞ্জ (সাতক্ষীরা):
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের কাশিবাটি এলাকার ৬৯ নম্বর কাজলা কাশিবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বেগ প্রকাশ করে সর্বসাধারণের সহযোগিতা কামনা করেছেন।
নিখোঁজ শিক্ষার্থীর নাম ফারজানা খাতুন। তিনি আসাফুরের মেয়ে এবং কাশিবাটি, নলতা, কালিগঞ্জ, সাতক্ষীরার বাসিন্দা। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল আনুমানিক ৮টা ৩১ মিনিটে ফারজানা বিদ্যালয়ের শ্রেণিকক্ষে নিজের স্কুলব্যাগ রেখে বাইরে যায়। এরপর থেকে সে আর শ্রেণিকক্ষে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি।
পরিবারের সদস্যরা জানান, সম্ভাব্য সব স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত মেয়েটির অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি জানিয়ে তারা স্থানীয়দের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারের আহ্বান জানিয়েছেন।
ফারজানা খাতুনের সন্ধান পেলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে ০১৯৭৭-৬৭২৬১৪ অথবা ০১৭১১-০১০৪৯৭ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয় সচেতন মহল দ্রুত শিক্ষার্থীটির নিরাপদ উদ্ধার নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজনীয় উদ্যোগ কামনা করেছেন।
আপনার মতামত লিখুন :