
কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক :
মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ গাজীপুর, তলুইগাছা ও কাকডাঙ্গা বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ আটক করে। সাতক্ষীরাপর্যটন তথ্য
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন জানায়, গাজীপুর বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানাধীন গাজীপুর আনিসের ঘের পাড় হতে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির আভিযানে সাতক্ষীরা সদর থানার চৌরঙ্গী মোড় হতে ২ লাখ ১৪ হাজার ৫০০ টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।
এছাড়াও কাকডাঙ্গা বিওপিরি আভিযানে কলারোয়া থানাধীন গেড়াখালি হতে ২ লাখ ৮০ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ৫ লাখ ২৯ হাজার ৫০০ টাকা।
বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।
দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।
আপনার মতামত লিখুন :