
সরদার ইয়াছিন আলী
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি-এর সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ে শুভাগমন উপলক্ষে এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি হলো সুশিক্ষা। শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও আধুনিক জ্ঞানচর্চার মাধ্যমে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি ডাঃ আফতাব উদ্দিন, তালা উপজেলা আমীর মাওলানা মোঃ মফিদুল্লাহ প্রমুখ।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের একপর্যায়ে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে অতিথিরা বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :