ব্রেকিং নিউজ :

সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, প্রায় ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ


প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৬, ৩:২৪ অপরাহ্ন | ১১৯
সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, প্রায় ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

কলারোয়া ব্যুরো

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৪ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৫ আগস্ট) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধীনস্থ কুশখালি, সুলতানপুর ও হিজলদী বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব চোরাচালানি পণ্য জব্দ করে।বিজিবি জানায়, কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১২/৩-এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার বেড়ি বাঁধ এলাকা থেকে ২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

একইভাবে হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস-এর ১৪ আরবি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার বড়ালি এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
অন্যদিকে সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৬/৫-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া উপজেলার কাঁঠাল বাগান এলাকা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।
এসব অভিযানে সর্বমোট ৪ লাখ ৯০ হাজার টাকা মূল্যের চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে এসব পণ্য পাচারের চেষ্টা করা হচ্ছিল। চোরাচালানের ফলে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।