ব্রেকিং নিউজ :

‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ কর্মসূচিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি


প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৬, ৩:২৬ অপরাহ্ন | ১৪৯
‘রান এগেইনস্ট ফ্যাসিজম’ কর্মসূচিতে সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের বর্ণাঢ্য র‍্যালি

সাতক্ষীরা প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ফ্যাসিবাদবিরোধী অবস্থান জোরালো করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ‘Run Against Fascism – July Uprising Run-2026’ শীর্ষক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি অনুষ্ঠিত হয়। এতে শত শত নেতাকর্মী লাল টি-শার্ট ও মাথায় লাল ব্যান্ড পরে অংশগ্রহণ করেন। র‍্যালিতে তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, শহীদদের স্মরণ এবং ফ্যাসিবাদবিরোধী বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।

র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য মেহেদী হাসান।

এ সময় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের প্রাক্তন কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম, সাতক্ষীরা জেলার প্রাক্তন সভাপতি মোঃ রুহুল আমিন, শিবির নেতা আব্দুর রহিম প্রমুখ।

র‍্যালির সামনের ব্যানারে ‘Run Against Fascism – July Uprising Run-2026’ এবং ‘জুলাই গণঅভ্যুত্থানের গণহত্যার বিচার চাই’—এই প্রতিপাদ্য তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ফ্যাসিবাদমুক্ত, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

কর্মসূচিতে সাতক্ষীরা শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণভাবে শেষ হয়।