
কলারোয়া ব্যুরো
কলারোয়ায় সাপের কামড়ে তুহান (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তুহান সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের হাসান আলীর ছেলে। সে স্থানীয় সোনাবাড়ীয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় তুহানকে একটি বিষধর সাপে কামড় দেয়। বিষয়টি টের পাওয়ার পর বুধবার সকালে স্বজনরা তাকে দ্রুত কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আপনার মতামত লিখুন :