ব্রেকিং নিউজ :

জুলাই গণঅভ্যুত্থান দিবসে সাতক্ষীরায় শ্রদ্ধা, সংবর্ধনা ও আলোচনা সভা


প্রকাশের সময় : অগাস্ট ৫, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ন | ১১৯
জুলাই গণঅভ্যুত্থান দিবসে সাতক্ষীরায় শ্রদ্ধা, সংবর্ধনা ও আলোচনা সভা

সাতক্ষীরা প্রতিনিধি:
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকালে সাতক্ষীরা জেলা পরিষদ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে সাতক্ষীরা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মির্জা কাউসার আজিজ, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব, জেলা জামায়াতে ইসলামীর আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের স্বপ্ন বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।