ব্রেকিং নিউজ :

আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত


প্রকাশের সময় : অগাস্ট ১৪, ২০২৬, ১:২১ অপরাহ্ন | ২০৯
আশাশুনিতে জামায়াতের যুব বিভাগের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান
আশাশুনিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের মাসিক উপজেলা দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) বিকাল ৩টায় আশাশুনি আল-আমিন ট্রাস্ট মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব বিভাগের সভাপতি ডা.রোকনুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারি আজহারুল ইসলামের সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল বলেন,যুব সমাজ একটি দেশের সবচেয়ে বড় শক্তি। দেশ ও সমাজের কল্যাণে যুবকদের নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে আসতে হবে। মানুষের পাশে দাঁড়ানো,অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে যুবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সংগঠনের দায়িত্বশীলদের নিয়মিত কর্মপরিকল্পনা গ্রহণ ও তা বাস্তবায়নের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আনওয়ারুল হক।
এ সময় উপজেলা টিম সদস্য মাওলানা এম.আরাফাত হোসেন সহ উপজেলার ১১টি ইউনিয়ন শাখার সভাপতি ও সেক্রেটারিগন উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রত্যেক ইউনিয়ন শাখার মাসিক প্রতিবেদন পর্যালোচনা,আগামী দিনের কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।