
কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক:
জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে মাঠে নেমেছে পুলিশ। এর অংশ হিসেবে গত ১৪ আগস্ট রাতে জেলা শহরজুড়ে বিশেষ রাত্রিকালীন টহল ও মহড়া পরিচালনা করা হয়।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলমের প্রত্যক্ষ নেতৃত্বে শহরের প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও স্পর্শকাতর এলাকাগুলোতে এই মহড়া অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার জানান, জেলাজুড়ে সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে। পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে অপরাধীদের কঠোর হস্তে দমন করা হবে। মহড়াকালে পুলিশ কর্মকর্তারা সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের সার্বিক নিরাপত্তার খোঁজখবর নেন।
জেলা পুলিশ সূত্রে জানানো হয়েছে, প্রতিটি থানা এলাকায় অপরাধ প্রতিরোধে তল্লাশি, চেকপোস্ট জোরদার এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :