ব্রেকিং নিউজ :

আশাশুনিতে নজরুল বর্ষ ও ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিসভা


প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৬, ২:৪৭ অপরাহ্ন | ১৬৯
আশাশুনিতে নজরুল বর্ষ ও ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিসভা

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক
আশাশুনিতে নজরুল বর্ষ, নতুন কুঁড়ি, ৪৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা এবং প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ২০২৬ সফল করতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ আগস্ট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল গফুর, যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, একাডেমিক সুপারভাইজার মো. হাসানুজ্জামান, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ সোহাগসহ বিভিন্ন সাব-জোনের প্রধান ও ক্রীড়া শিক্ষকেরা। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১ সেপ্টেম্বর জোন পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে নজরুল বর্ষ উদযাপিত হবে এবং ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা। অন্যান্য অনুষ্ঠানগুলো সেপ্টেম্বর ও অক্টোবর মাসজুড়ে আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।