ব্রেকিং নিউজ :

অশ্রুসিক্ত বিদায়ে কলারোয়া ছাড়লেন ওসি এইচ এম শাহীন


প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৬, ২:৪৯ অপরাহ্ন | ২০৯
অশ্রুসিক্ত বিদায়ে কলারোয়া ছাড়লেন ওসি এইচ এম শাহীন

নিজস্ব প্রতিনিধি:
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীনকে বিদায় জানাতে বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে থানা চত্বরে জড়ো হন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিদায়ের মুহূর্তে আবেগাপ্লুত হয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন ওসি শাহীনসহ উপস্থিত অনেকেই।

কর্মকালীন সময়ে সাধারণ মানুষকে আন্তরিক সেবা প্রদান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভূমিকা রাখায় কলারোয়াবাসীর কাছে মানবিক ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি পেয়েছিলেন তিনি। বিদায়বেলায় প্রবীণ ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম-ওলামা ও সাধারণ মানুষ তার সঙ্গে দেখা করে স্মৃতিচারণ করেন, দোয়া করেন এবং তার দীর্ঘায়ু ও পরিবারের শান্তি কামনা করেন। এ সময় অনেকেই তাকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। বিদায়ের আগে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় ও কোলাকুলি করেন ওসি শাহীন।
এইচ এম শাহীন বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর (এসআই) পদে সরাসরি নিয়োগের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে বিভাগীয় পদোন্নতি পেয়ে পুলিশ পরিদর্শক (ইন্সপেক্টর) পদে উন্নীত হন। কলারোয়া থানায় ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার আগে তিনি খুলনার দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ঝালকাঠির কাঁঠালিয়া থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

কলারোয়া থেকে বদলি হয়ে এইচ এম শাহীনের পরবর্তী কর্মস্থল দেবহাটা থানা। পারিবারিক জীবনে তিনি এক কন্যাসন্তানের জনক। বাবা-মা, স্ত্রী ও সন্তানকে নিয়ে তার পরিবার।