
নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গত ২০ আগস্ট ২০২৬ তারিখ রাতে কলারোয়া থানাধীন দেয়াড়া বেলেমাঠ পাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—১। রিপন হোসেন (৩০), পিতা: ইব্রাহিম মোড়ল, এবং ২। মো. নাজমুল গাজী (২৭), পিতা: ইসমাইল গাজী। তারা উভয়েই কলারোয়া থানার দেয়াড়া (বেলেমাঠ পাড়া) গ্রামের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গেছে, কলারোয়া থানা পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে দেয়াড়া বেলেমাঠ পাড়া গ্রামে অভিযান চালায়। অভিযানকালে মাদক মামলার এজাহারনামীয় আসামী রিপন হোসেনের বসতবাড়ির উঠান থেকে উক্ত দুজনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কলারোয়া থানার অফিসের ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ ইং-২১/০৮/২০২৬ খ্রিঃ তারিখ বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
আপনার মতামত লিখুন :