ব্রেকিং নিউজ :

কলারোয়ায় জামায়াতের পৌর দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত


প্রকাশের সময় : অক্টোবর ১১, ২০২৬, ৩:২৭ অপরাহ্ন | ১২৯
কলারোয়ায় জামায়াতের পৌর দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত
🖼️ ফটো কার্ড তৈরি করুন

বনি আমিন
সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখার দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) মাগরিবের নামাজের পর কলারোয়া উপজেলা জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
কলারোয়া পৌর জামায়াতের আমীর অধ্যাপক ডা. ইউনুছ আলী বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন পৌর জামায়াতের নায়েবে আমীর মো. সিরাজুল ইসলাম, পৌর সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন, যুব ও ক্রীড়া বিভাগের পৌর সভাপতি মো. শরিফুজ্জামান মিঠুসহ ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বৈঠকে পৌর শাখার চলমান সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে দায়িত্বশীলদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় নেতৃবৃন্দ নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ, দায়িত্বশীলদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে মতবিনিময় হয়।
বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা ও সমন্বয়ের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
পৌর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দের অংশগ্রহণে সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা ও মতবিনিময়ের মধ্য দিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।