ব্রেকিং নিউজ :

আশাশুনিতে যুবলীগ নেতাসহ ৬ আসামি গ্রেপ্তার


প্রকাশের সময় : অক্টোবর ১০, ২০২৬, ৩:২০ অপরাহ্ন | ১৬৯
আশাশুনিতে যুবলীগ নেতাসহ ৬ আসামি গ্রেপ্তার
🖼️ ফটো কার্ড তৈরি করুন

আশাশুনি প্রতিনিধি
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ নেতাসহ বিভিন্ন মামলার ছয় আসামিকে গ্রেপ্তার করেছে। শনিবার (১০ অক্টোবর) গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
এসআই লক্ষণ চন্দ্র দাস,কে এম নাসির উদ্দিন,আব্দুর রউফ,এএসআই মিজানুর রহমান,অমিত হাসান পৃথক অভিযানে উপজেলার বকচর গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে ও শ্রীউলা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন ওরফে আব্দুল্লাহ, সিআর ৬৫৬/২৫ মামলার আসামী জামালনগর মুচিপাড়া গ্রামের সুন্দরী রানী,সিআর ১৮৬/২১ মামলার আসামী দক্ষিণ গদাইপুর গ্রামের মোর্ত্তাজুল হক,৫০ গ্রাম গাঁজাসহ বড়দল গ্রামের ফরহাদ সানা,চুরি ও চোরাই মাল রাখার অভিযোগে হাজিপুর গ্রামের শাহাবুদ্দীন সরদার ও গুণাকরকাটি দক্ষিণপাড়া গ্রামের বাদশা গাজীকে গ্রেফতার করা হয়েছে। চুরি মামলার আসামির কাছ থেকে একটি চোরাই বাইসাইকেল উদ্ধার করেছে পুলিশ।##