ব্রেকিং নিউজ :

সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১০ পদে ৪৩ প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ


প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৬, ১:৪৮ অপরাহ্ন | ১৩৯
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ১০ পদে ৪৩ প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ
🖼️ ফটো কার্ড তৈরি করুন

কলারোয়া প্রতিদনি নিউজ ডেস্ক:
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ২০২৬ সালের নির্বাচন সামনে রেখে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৪৩ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) নির্বাচন কমিশন এ তালিকা প্রকাশ করে। বাছাইয়ে সভাপতি পদে অ্যাডভোকেট এম শাহ আলমের মনোনয়নপত্র বাতিল হওয়ায় তাঁর নাম প্রাথমিক বৈধ প্রার্থী তালিকায় রাখা হয়নি বলে উল্লেখ রয়েছে। পত্রিকাপড়ুন

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত সমিতির সাধারণ সভার রেজুলেশন অনুযায়ী সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে বিভিন্ন পদে প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা সম্পর্কে কোনো আপত্তি বা সংশোধনযোগ্য বিষয় থাকলে নির্ধারিত সময়ের মধ্যে লিখিতভাবে নির্বাচন কমিশনের কাছে উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

প্রকাশিত তালিকায় সভাপতি পদে পাঁচজন হলেন আলহাজ শেখ এমদাদুল ইসলাম, এ এস এম আশরাফুল আলম, ডা. রবিউল ইসলাম খান, মো. আব্দুল মজিদ ও সৈয়দ ইফতেখার আলী।

সহসভাপতি পদে পাঁচজন হলেন এম আবু বকর, খগেন্দ্র নাথ ঘোষ, মো. আজিবর রহমান, মো. আশাফউদ্দৌলা (সুমন) ও মো. মোস্তফা জামান।

সাধারণ সম্পাদক পদে চারজন হলেন এম এস হাসান (শহীদ), মো. আকবর আলী, মো. নুরুল আমিন ও মো. সাইদুর রহমান। যুগ্ম সম্পাদক পদে চারজন হলেন মো. কামরুজ্জামান (ভুট্টো), মো. সাহেদুজ্জামান (সাহেদ), মো. মিজানুর রহমান বাপ্পী ও মো. হুমায়ুন কবীর।

কোষাধ্যক্ষ পদে তিনজন হলেন এ কে এম শামসুদ্দোহা (খোকন), মো. শামীমুর রেজা (শামীম) ও সিরাজুল ইসলাম।

তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে তিনজন হলেন মো. আসাদুর রহমান (বাবু), মোস্তফা ইমরান মেহেদী ও সালাউদ্দীন মোহাম্মদ ইকবাল। সহসম্পাদক (লাইব্রেরি) পদে তিনজন হলেন মো. আব্দুল জলিল, মো. রফিকুল ইসলাম (খোকন) ও মো. সফিকুল ইসলাম।

সহসম্পাদক (ক্রীড়া ও সংস্কৃতি) পদে চারজন হলেন আলমা ফুয়াদ হাবীব (টিটন), মো. রফিকুল ইসলাম (রফিক), মো. সাইফুল্লাহ ও সুনীল কুমার ঘোষ। মহিলা বিষয়ক সম্পাদক পদে দুজন হলেন মোছা. নাদিরা পারভীন ও মোছা. ফারজানা ইয়াসমিন (লিমা)।

এ ছাড়া সদস্য পদে ১০ জনের নাম প্রকাশ করা হয়েছে। তাঁরা হলেন এস এম এম এস বায়েজিদ, জি এম আসাদুজ্জামান (আসাদ), মো. এবাদুল হক, মো. জাফর উল্লাহ, মো. শামীম জাহান (রুবেল), মো. ওয়ালিউল্লাহ, মনোয়ারা পারভীন, সাইদুর রহমান, সফিকুল ইসলাম ও শেখ রাশিদুজ্জামান (সুমন)।

নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. মহিতুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আপত্তি নিষ্পত্তি ও পরবর্তী কার্যক্রম নির্বাচনী তফসিল এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হবে।