
বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি।
বুধবার ও বৃহস্পতিবার (৪ ও ৫ নভেম্বর) সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির অধীনস্থ মাদরা, চান্দুরিয়া ও তলুইগাছা বিওপির পৃথক অভিযানে এসব মালামাল আটক করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় মোবাইল চার্জিং পিন ও মাউথ স্পিকার, উইনসেরেক্স সিরাপ এবং মদ।
এর মধ্যে মাদরা বিওপি ৬ লাখ ৮০ হাজার টাকা মূল্যের মোবাইল সামগ্রী, চান্দুরিয়া বিওপি ১০ হাজার ৪০০ টাকা মূল্যের উইনসেরেক্স সিরাপ এবং তলুইগাছা বিওপি ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ করে।
সব মিলিয়ে জব্দকৃত মালামালের বাজারমূল্য ৬ লাখ ৯৭ হাজার ৯০০ টাকা।
সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :