ব্রেকিং নিউজ :

ভ্যান শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত


প্রকাশের সময় : জানুয়ারী ১৯, ২০২৫, ৫:৪৬ অপরাহ্ন | ৩১৬৯
ভ্যান শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ভ্যান শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার যুগিখালী ইউনিয়নে ফয়জুল্লাহপুর জামে মসজিদে ভ্যান ও শ্রমিকদের মাঝে এ কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন সভাপতি কারী রফিকুল ইসলামের সভাপতিত্বে ও আতিয়ার রহমানের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার আমীর ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা কামারুজ্জামান।

এ সময়ে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা রুহুল কুদ্দুস, কর্ম পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর কামরুজ্জামান, শ্রমিক নেতা মাওলানা আব্দুল মান্নান ও আব্দুল লতিফ প্রমুখ।