ব্রেকিং নিউজ :

ঝিকরগাছায় জামায়াতের যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত


প্রকাশের সময় : জানুয়ারী ২১, ২০২৫, ৪:৪০ পূর্বাহ্ন | ২৪৩৯
ঝিকরগাছায় জামায়াতের যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

ঝিকরগাছা উপজেলা জামায়াতের উদ্যোগে যুব দায়িত্বশীল সমাবেশ অনু্ষ্ঠিত হয়েছে।

সোমবার(২০ জানুয়ারি)বিকালে লাউজানি আল হেলাল ট্রাস্টে অনুষ্ঠিত সমাবেশে ঝিকরগাছা উপজেলার জামায়াত আমীর মাওলানা আব্দুল আলিমের সভাপতিত্বে-
যুব সমাবেশের প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা -চৌগাছা উপজেলার জামায়াত মনোনীত সংসদ প্রার্থী অধ্যাপক মাওলানা আরশাদুল আলম।

বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক হারুনুর রশিদ, সেক্রেটারি নজরুল ইসলাম খান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রকিম,অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা মশিয়ার রহমান,থানা সূরা সদস্য মাওলানা ফখরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সমাবেশের সঞ্চালক ছিলেন মোহাম্মদ জিয়াউল হক (সাবেক চেয়ারম্যান,নাভারন ইউনিয়ন) ।