ব্রেকিং নিউজ :

সাতক্ষীরায় বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উদযাপিত


প্রকাশের সময় : মে ৭, ২০২৬, ৩:০৩ অপরাহ্ন | ৩১৯
সাতক্ষীরায় বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস-২০২৬ উদযাপিত

বিশ্ব মানবতার সেবায় নিয়োজিত আন্তর্জাতিক সংগঠন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে “বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস-২০২৬”।

বৃহস্পতিবার(৭ মে) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা রেড ক্রিসেন্ট ইউনিট আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ইউনিটের সেক্রেটারি প্রভাষক মোঃ ওমর ফারুক। এ সময় আরও উপস্থিত ছিলেন ইউনিট সদস্য ফরিদা আক্তার বিউটি, শফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম ও মোঃ হাবিবুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন ইউনিট লেভেল অফিসার মোঃ হাসিবুল ইসলাম, যুব প্রধান মোঃ ইকবাল কাদরী, যুব প্রধান-১ হাজেরা খাতুন এবং সাবেক যুব প্রধান ইলিয়াস হোসেন। অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আগত রেড ক্রিসেন্ট যুব সদস্যরাও অংশগ্রহণ করেন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা দলনেতা শেখ মাহমুদুল হাসান এবং শ্যামনগর উপজেলা দলনেতা আনিসুর রহমান মিলন।

দিবসটি উপলক্ষে সাতক্ষীরা জেলা ইউনিটে শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতীয় সংগীত পরিবেশনের পর কেক কেটে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উদযাপন করা হয়। এ সময় জেলার বিভিন্ন উপজেলার আরসিওয়াই সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।