ব্রেকিং নিউজ :

“গ্রামাঞ্চলের মানুষের চিকিৎসাসেবার প্রথম ভরসা পল্লী চিকিৎসকরা” – ইজ্জত উল্লাহ এমপি


প্রকাশের সময় : মে ১৫, ২০২৬, ২:২৪ অপরাহ্ন | ২২৯
“গ্রামাঞ্চলের মানুষের চিকিৎসাসেবার প্রথম ভরসা পল্লী চিকিৎসকরা” – ইজ্জত উল্লাহ এমপি

কলারোয়া প্রতিদিন নিউজ ডেস্ক 

“প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ প্রাথমিক চিকিৎসাসেবার জন্য এখনও পল্লী চিকিৎসকদের ওপর নির্ভরশীল। তাই তাদেরকে আরও দক্ষ, মানবিক ও দায়িত্বশীল হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে”— এমন মন্তব্য করেছেন কলারোয়া-তালা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ এমপি।

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কলারোয়া থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার (১৫ মে) সকাল ১০টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি কলারোয়া উপজেলা শাখার সভাপতি পল্লী চিকিৎসক অধ্যক্ষ ডা. মোঃ আব্দুল বারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. খান মীজানুল ইসলাম, ডা. মাহমুদুল হক, মাওলানা ওসমান গনী, ডা. শেখ আফতাব উদ্দিন, মাওলানা মোঃ শহিদুল ইসলাম, ডা. তৈয়েবুর রহমান, অধ্যক্ষ আশফাকুর রহমান (বিপু) ও ডা. খালিদ সাইফুল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ মশিউল আজম, প্রভাষক হাফিজুর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা।

প্রধান অতিথি আরও বলেন, আধুনিক চিকিৎসা জ্ঞান ও প্রশিক্ষণের মাধ্যমে পল্লী চিকিৎসকদের সেবার মান উন্নত করতে হবে। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে আন্তরিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি পল্লী চিকিৎসকদের ন্যায্য দাবি ও পেশাগত সমস্যার বিষয়ে সহযোগিতার আশ্বাসও প্রদান করেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোঃ মহিদুর রহমান।