
কলারোয়া পৌর প্রতিনিধি
কলারোয়ায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর জনবীমা অফিস স্থানান্তর করে নতুন কার্যালয়ের উদ্বোধন ও ফিন্যান্সিয়াল এসোসিয়েট নিয়োগ উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বীমা খাতের কর্মকর্তা, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর এভিপি ও এরিয়া ইনচার্জ কাজী মুকতুল হোসেন। তিনি বলেন, সময়ের ব্যবধানে দেশে অনেক বীমা প্রতিষ্ঠান হারিয়ে গেলেও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স মানুষের আস্থা ও সেবার মান ধরে রেখে এখনও সফলতার সঙ্গে কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। গ্রাহকের বিশ্বাস ও দীর্ঘদিনের সুনামই প্রতিষ্ঠানটিকে শক্ত অবস্থানে রেখেছে বলেও তিনি উল্লেখ করেন।
কলারোয়া শাখার এ.আর.আই মমতাজ বেগম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনবীমার ডিজিএম ও জেলা ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান, কালিগঞ্জ জোন প্রধান কবিরুল ইসলাম, সাতক্ষীরা এরিয়া ইনচার্জ ঠাকুর দাশ রায়, কলারোয়া শাখার মোঃ ওহিদুজ্জামান ও আব্দুল মোনায়েম প্রমুখ।
বক্তারা বলেন, মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে বীমা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দক্ষ ও আন্তরিক ফিন্যান্সিয়াল এসোসিয়েট তৈরির মাধ্যমে সাধারণ মানুষের কাছে সেবা আরও সহজভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে কুরআন ও হাদীসের আলোকে মানবকল্যাণ, আমানতদারিতা, সততা ও হালাল উপার্জনের গুরুত্ব তুলে ধরে আলোচনা করা হয় এবং নতুন নিয়োগপ্রাপ্ত ফিন্যান্সিয়াল এসোসিয়েটদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয় এবং নব উদ্বোধিত অফিসের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :