ব্রেকিং নিউজ :

আশাশুনির গোয়ালডাঙ্গা বাঁধ ভাঙ্গন পরিদর্শন ও ইসলামী ব্যাংকে গ্রাহক ও সুধী সমাবেশ


প্রকাশের সময় : মে ১৯, ২০২৬, ৫:১৯ অপরাহ্ন | ২৪৯
আশাশুনির গোয়ালডাঙ্গা বাঁধ ভাঙ্গন পরিদর্শন ও ইসলামী ব্যাংকে গ্রাহক ও সুধী সমাবেশ

এস,এম মোস্তাফিজুর রহমান

আশাশুনি উপজেলার বড়দলের গোয়ালডাঙ্গা বাজারে নদী ভাঙ্গন স্থান পরিদর্শন ও ইসলামী ব্যাংক এজেন্ট আইটলেটে গ্রাহক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে এমপি রবিউল বাশার ভাঙ্গন পরিদর্শন ও ব্যাংকের শাখা কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

এমপি রবিউল বাশার প্রথমে গোয়ালডাঙ্গা বাজার সংলগ্ন মরিচ্চাপ নদী ভাঙ্গন স্থান পরিদর্শন করেন। এসময় তিনি ভাঙ্গন রোধে অস্থায়ী ভাবে বালি ভর্তি জিও ব্যাগের ডাম্পিং কার্যক্রমে পাইলিং না করেই কাজ করায় বিস্ময় প্রকাশ করেন। তিনি পাউবো’র নির্বাহী প্রকৌশলী-২ আঃ রহমান তাজকিয়ার সাথে মোবাইলে কথা বলেন এবং সিডিউল মোতাবেক পাইলিং সহকারে কাজ করতে তাগিদ দেন।

পরে গোয়ালডাঙ্গা বাজার কমিটির সভাপতি মহিউদ্দীন ফকিরের সভাপতিত্ব ও ব্যাংকের এজেন্ট আউটলেট (১৪৩/০৬) শাখার ব্যবস্থাপক মোঃ আঃ ওয়াজেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন,জাতীয় সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার। প্রধান বক্তা ছিলেন,ভাইস প্রেসিডেন্ট ও সাতক্ষীরা শাখা ব্যবস্থাপক নুরুজ্জামান হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন,ফাস্ট এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সাতক্ষীরা শাখা আয়নাল হোসেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার মন্ডল,মিত্র তেঁতুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এ আবু সাদেক,ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আঃ গফুর সানা,বিশিষ্ট ব্যবসায়ী ও আশাশুনি প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।