ব্রেকিং নিউজ :

সাতক্ষীরার কলারোয়ায় ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রির করুণ মৃত্যু


প্রকাশের সময় : মে ২৭, ২০২৬, ১২:২৭ অপরাহ্ন | ২৩৯
সাতক্ষীরার কলারোয়ায় ছাদ থেকে পড়ে রাজমিস্ত্রির করুণ মৃত্যু

মোঃ রাশিদুল কবির সবুজ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ওফাপুর এলাকায় দোতলা ভবনের ছাদ ঢালাই কাজ করতে গিয়ে শাহাজান নামের এক রাজমিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আনুমানিক ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। কাজের শেষ পর্যায়ে অন্যান্য শ্রমিকদের সঙ্গে ছাদে কাজ করছিলেন শাহাজান। এ সময় হঠাৎ অসাবধানতাবশত তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর সেখানে উপস্থিত সহকর্মী ও স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।
হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। নিহত শাহাজানের বাড়ি ফয়জুল্যাপুর গ্রাম বলে জানা গেছে।
এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, শাহাজান দীর্ঘদিন ধরে রাজমিস্ত্রির কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়েছে।