ব্রেকিং নিউজ :

কলারোয়ায় যুগিখালী স্পোর্টিং অ্যালামনাই কাপের জার্সি উন্মোচন


প্রকাশের সময় : মে ২৭, ২০২৬, ৪:৫০ অপরাহ্ন | ১২৯
কলারোয়ায় যুগিখালী স্পোর্টিং অ্যালামনাই কাপের জার্সি উন্মোচন

সাতক্ষীরার কলারোয়ায় উৎসবমুখর পরিবেশে ‘যুগিখালী স্পোর্টিং অ্যালামনাই কাপ-২০২৬’-এর অফিসিয়াল জার্সি উন্মোচন করা হয়েছে।

বুধবার (২৭ মে) সন্ধ্যা ৭টায় উপজেলার যুগিখালী বাজারে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রামীণ জনপদে যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়াচর্চা তরুণদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও সামাজিক বন্ধন সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় বলেও তারা উল্লেখ করেন।

জার্সি উন্মোচন অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ক্রীড়াপ্রেমী, যুগিখালী স্পোর্টিং ক্লাবের সাবেক ও বর্তমান খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় অংশগ্রহণকারী বিভিন্ন দলের খেলোয়াড়দের মাঝে টুর্নামেন্টের জার্সি বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষে টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করা হয়।