ব্রেকিং নিউজ :

আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: তদন্তে মিলল গাফিলতির প্রমাণ


প্রকাশের সময় : মে ২৯, ২০২৬, ৮:২৯ পূর্বাহ্ন | ২৪৯
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: তদন্তে মিলল গাফিলতির প্রমাণ

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পাওয়া গেছে। আজ শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ রায়হান।
ডা. জাহিদ রায়হান, তদন্তে পোস্ট-অপারেটিভ ওয়ার্ডের অবকাঠামোগত ত্রুটিসহ নানা অনিয়ম ধরা পড়েছে। আগামীকাল শনিবারের মধ্যে তদন্ত কমি টির রিপোর্ট জমা দেওয়া হবে।
এর আগে এই ঘটনায় ঢাকার রমনা থানায় মামলা হয়। মামলায় অবহেলাজনিত কারণে শিশু মৃত্যুর অভিযোগ আনা হয়। মৃত এক নবজাতকের স্বজন বুধবার রাতে বাদী হয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলাটি করেন।

(নিউজ ডেস্ক ইন্ডিপেন্ডেন্ট টিভি)