ব্রেকিং নিউজ :

অসুস্থ জামায়াত কর্মীকে দেখতে হাসপাতালে উপজেলা আমীর


প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৭, ২০২৪, ৫:৫১ অপরাহ্ন | ৩৮২৯
অসুস্থ জামায়াত কর্মীকে দেখতে হাসপাতালে  উপজেলা আমীর

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলার ২নং জালালাবাদ ইউনিয়নের যুব জামায়াতের কর্মী অসুস্থ হোসেন আলীকে দেখতে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাঝরাতে ছুটে গেলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক জাহিদ হাসান, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারী মনিরুল ইসলাম, জামায়াত নেতা জাহিদুর রহমান, যুব জামায়াত নেতা ইব্রাহিম হোসেন ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলারোয়া উপজেলার নেতৃবৃন্দ।