ব্রেকিং নিউজ :

যুগীখালী ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচিত মাওলানা আব্দুল লতিফ


প্রকাশের সময় : জুলাই ২৬, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন | ১০৯
যুগীখালী ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচিত মাওলানা আব্দুল লতিফ

প্রভাষক আব্দুল আলিম ও আবু সাঈদ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়া উপজেলার যুগীখালী ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচিত হয়েছেন ইউনিয়ন শাখার সেক্রেটারি মাওলানা মো. আব্দুল লতিফ।

রবিবার বিকেলে আসরের নামাজের পর বামনখালী কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুগীখালী ইউনিয়ন শাখার উদ্যোগে এ উপলক্ষে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারিদের অংশগ্রহণে গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে সর্বাধিক সমর্থন লাভ করে মাওলানা মো. আব্দুল লতিফ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা (থানা) জামায়াতের আমির মাওলানা মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা (থানা) সেক্রেটারি মো. শহিদুল ইসলাম। এ সময় দলীয় অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী যুগীখালী ইউনিয়ন শাখার সভাপতি মো. আব্দুল মান্নান।

বক্তারা বলেন, সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন জামায়াতে ইসলামীর সাংগঠনিক শক্তির অন্যতম বৈশিষ্ট্য। তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সকল নেতা-কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।