ব্রেকিং নিউজ :

আশাশুনিতে চোরাই মোটরসাইকেলসহ চোর ও গাঁজা ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ন | ২১৯
আশাশুনিতে চোরাই মোটরসাইকেলসহ চোর ও গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

এস.এম.মোস্তাফিজুর রহমান,আশাশুনি
আশাশুনি থানা পুলিশ পৃথক অভিযান পরিচালনা করে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ এক চোর এবং ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৪ জুলাই) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে,গত ১২ জুলাই উপজেলার খালিয়া গ্রামের একটি মসজিদের সামনে থেকে খালিয়া গ্রামের মৃত নওশের গাজীর ছেলে সাদ্দাম হোসেন একটি মোটরসাইকেল চুরি করে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় মামলা দায়ের করলে (মামলা নং-২৬, তারিখ: ২৩/০৭/২০২৬) আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমদ খানের সার্বিক তত্ত্বাবধানে এসআই নীতিশ বিশ্বাস অভিযান পরিচালনা করেন। অভিযানে দেবহাটা উপজেলার পারুলিয়া বাজার এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়।
অন্যদিকে,একই দিনে থানার এএসআই তারিক উর রহমান পৃথক অভিযানে দরগাহপুর বাজার সংলগ্ন শেখ শাহিন টি স্টোরের সামনে থেকে ৫০ গ্রাম গাঁজাসহ দরগাহপুর গ্রামের মৃত শেখ মহিনুর রহমানের ছেলে শেখ জীবন ওরফে শেখ তবিবুর রহমান জীবনকে গ্রেফতার করেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (মামলা নং-২৭/১৪৪, তারিখ: ২৪/০৭/২০২৬,ধারা ৩৬(১) সারণির ১৯(ক)) একটি মামলা রুজু করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খান জানান,অপরাধ ও মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।